মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জ থানা জিয়া মঞ্চের আহবায়ক নাছির উদ্দীন ও সদস্য সচিব আনিছুর রহমান হীরাঝিলে বহুতল ভবনে জ্বলছে বিপুল পরিমাণ অবৈধ চুলা, সরকার হারাচ্ছে ৬ লক্ষ টাকার রাজস্ব সোনারগাঁয়ে সাজাপ্রাপ্ত আসামী সানোয়ার গ্রেপ্তার রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান এর মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযানে ৭জনকে কারাদণ্ড ও জরিমানা হাওরের সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহন করুন : বাংলাদেশ ন্যাপ শিমরাইল আন্তঃজিলা শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ইপিজেডের ব্যবসা দখলে নিতে ঠিকাদার রমজানের বিরুদ্ধে মিথ্যাচার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কি কাল হলো ওসি মহিবুল্লাহ্’র? সোনারগাঁয়ে বদলি ঘিরে গুঞ্জন বিএনপি নেতা মামুন মুন্সীর মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা

নারায়ণগঞ্জ জেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের দোয়া ও ইফতার

সম্রাট আকবরঃ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন। রবিবার (১৬ মার্চ) সিদ্ধিরগঞ্জের গ্রীন গার্ডেন রেষ্টুরেন্টে এই আয়োজন করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর সদস্য সচিব ইঞ্জিনিয়ার আবদুল কাদেরের সঞ্চালনায় ও জেলা আহবায়ক প্রকৌশলী সরাফ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী আবেদুর রহমান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী শাখাওয়াত হোসেন, বিশেষ অতিথি আশরাফুল ইসলাম শাকিল, বাচ্চু মিয়া, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ সম্পাদক সম্রাট আকবর সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর বিভিন্ন জেলার নেতৃবৃন্দ।

এসময় বক্তারা তাদের সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেন।

ইফতারের আগ মুহূর্তে সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত