মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা রাতুল নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওদের হাসি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রাজু হোসেন সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ, দ্রুত অভিযান: তিতাস ম্যানেজার রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার শ্রমিকদল নেতা আকরাম হোসেন ষড়যন্ত্রের শিকার রুপগঞ্জে শুরু হয়েছে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে দুই গ্রুপের সংঘর্ষ মতলব উত্তর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন হীরাঝিল সমাজ কল্যাণ সমিতির নির্বাচন দিতে এমপির হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ দায়ের

দ্বিধাদ্বন্ধ ভুলে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে : এডভোকেট রাজু

 

দ্বিধাদ্বন্ধ ভুলে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে, অনৈক্য সৃষ্টি হলেই ছোবল মারবে খুনী হাসিনা বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুর রাজ্জাক রাজু।
শনিবার সন্ধ্যায় ১নং ওয়ার্ড পাইনাদী নতুন মহল্লা সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, স্বৈরাচারী আওয়ামীলীগ পালিয়েছে। দীর্ঘ ১৬ বছর যাবত দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল। সন্ত্রাসী, চাঁদাবাজি এমন কোন অপকর্ম নেই যে আওয়ামীলীগ করেনি। স্বৈরাচারী দলকে হটিয়ে দীর্ঘদিনের জিম্মিদশা থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ। নতুন করে এক স্বাধীনতা অর্জিত হয়েছে।

খুনী শেখ হাসিনার আমলে দীর্ঘবছর বিএনপি নেতাকর্মীদের নানাভাবে হয়রানী করা হয়েছে । মিথ্যা মামলা বিএনপি’র হাজার নেতাকর্মীদের কারাবরণ করতে হয়েছে।

দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিশ্চিন্ন করতে চেয়েছিল স্বৈরাচারী খুনী হাসিনা। সময়ের প্রেক্ষাপটে নিজেই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে হাসিনা। কিন্ত বেগম খালেদা জিয়া আগের মতই দেশের মানুষ ও কর্মীদের মাঝে দেশের যোগ্য এবং ত্যাগী নেত্রী হিসেবেই রয়েছেন। মানবিকতা ও দেশপ্রেমের কারণেই মানুষের আস্থার প্রতীক বেগম খালেদা জিয়া।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে পারবে না খুনী হাসিনা। মানুষ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদ রুখে দিয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা পেয়েছে। এটি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

উন্নত রাষ্ট্রগঠনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া চেয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আইন বিষয়ক সম্পাদক, এডভোকেট আব্দুর রাজ্জাক রাজু।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত