রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
রূপগঞ্জের পূর্বাচলে একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার -১০ রূপগঞ্জে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাছির উদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি সানি আলম সিদ্ধিরগঞ্জ বাসীকে যুবদল নেতা সাজ্জাদের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাত হোসেন ভূইয়া কচুয়াবাসীকে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা শওকত আলী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য রিয়াজুল আলমের ঈদ শুভেচ্ছা

দেশব্যাপী চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : আইজিপি

শনিবার (১২ জুলাই) দুপুরে পুরান ঢাকার মিল ব্যারাকে অবস্থিত ঢাকা জেলা পুলিশ লাইন ও ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

দেশব্যাপী চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, ‘সারা দেশে বিশেষ করে ঢাকায় আধিপত্য বিস্তারকারীদের তালিকা তৈরির কাজ চলছে।’

তিনি আরও বলেন, ‘সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে দেশের রাজনৈতিক দলগুলোর ভূমিকাও গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে তাদের সহযোগিতা দরকার।’

গণ-অভ্যুত্থানের পর এখনও পুলিশ বাহিনীর মনোবল দুর্বল। যার ফলে শতভাগ কাজ করতে পারছে না মন্তব্য করেছেন বাহারুল আলম।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘বিচার প্রক্রিয়া ধীরগতির দায় আইনশৃঙ্খলা বাহিনীর না। তবে আইনশৃঙ্খলা বাহিনী নির্লিপ্ত ভূমিকা পালন করছে না।’

আইনশৃঙ্খলা বাহিনী আগের তুলনায় আরও বেশি সক্রিয় উল্লেখ করে তিনি বলেন, ‘ব্যবসায়ীকে পাথর নিক্ষেপে হত্যার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব অপরাধীদের গ্রেফতার করা। তবে শাস্তি নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে আইন মন্ত্রণালয়ের।’

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত