বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
হাওরের সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহন করুন : বাংলাদেশ ন্যাপ শিমরাইল আন্তঃজিলা শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ইপিজেডের ব্যবসা দখলে নিতে ঠিকাদার রমজানের বিরুদ্ধে মিথ্যাচার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কি কাল হলো ওসি মহিবুল্লাহ্’র? সোনারগাঁয়ে বদলি ঘিরে গুঞ্জন বিএনপি নেতা মামুন মুন্সীর মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা নারায়ণগঞ্জে নিকাব পরে ‘র‍্যাম্প শো’: ধর্মীয় পোশাকের অবমাননায় ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেফতার সরিকল ইউনিয়নকে আদর্শ ইউপিতে রুপান্তর করতে চান চেয়ারম্যান প্রার্থী মিরন সিদ্ধিরগঞ্জে ভূমি কর্মকর্তা দুলালের হস্তক্ষেপে কমছে দালালদের দৌরাত্ব বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশনের আহবায়ক মিরন

দেশনেত্রী বেগম খালেদা জিয়া গনতন্ত্রের প্রতীক : আজহারুল ইসলাম মান্নান


সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিভিন্ন মাদরাসার আলেম-ওলামা ও শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিল করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। 

‎বৃহস্পতিবার (৪ঠা ডিসেম্বর) আসর নামাজ শেষে সিদ্ধিরগঞ্জের ক্যানেলপাড় বাতানপাড়া এলাকায় মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলামের তত্ত্বাবধানে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘জাতির এ ক্রান্তিলগ্নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে খুব প্রয়োজন।’

তিনি আরো বলেন, ‘আমার নেত্রী, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক।

দল-মত-নির্বিশেষে আজ দেশের সব মানুষ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা করছেন। যার যার ধর্ম অনুসারে দেশের মানুষ দোয়া মাহফিল করছেন।’

‎এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও তার ছেলে আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত, বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

‎অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ‎নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্যসচিব সাহেদ আহমেদ, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, সিদ্ধিরগঞ্জ থানাধীন ৯নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মমিনুর রহমান বাবু,সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিপন সরকার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত