বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম গ্রেফতার

 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. আতিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ অক্টোবর)  রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

বুধবার সন্ধ্যায় আতিকুল ইসলামকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, মোহাম্মদপুর থানার একটি মামলায় অতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর তাঁর মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগ সরকার আমলে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা ব্যক্তিবর্গ এবং দলটির অনেক নেতা আত্মগোপনে গেছেন। তাঁদের অনেকে দেশ ছেড়েছেন বলে খবর এসেছে। কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন ও হচ্ছেন। এখন পর্যন্ত অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত