বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

ড. মো: এনাম উল্যা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

 

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. এনামউল্যা-কে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে করে ৮ম উপাচার্য পেলো হাবিপ্রবি।

শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সোমবার ( ২১ অক্টোবর) বিষয়টি জানানো হয়। ড. মো. এনামউল্যা ইতিপূর্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের দায়িত্বও পালন করেছেন।

দায়িত্ব পেয়ে ড. মো. এনামউল্যা  বলেন, হাবিপ্রবি দেশের একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। হাবিপ্রবি উত্তরবঙ্গ ও জাতীয় উন্নয়নে ভূমিকা রেখেছে। আশা করি ভবিষ্যতে এই ভূমিকা আরও বাড়বে। শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের সহযোগিতায় শিক্ষা ও গবেষণায় হাবিপ্রবিকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত