বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

ছাত্রদল নেতা শাহাদাতের উদ্যোগে সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের শাহাদাৎ বার্ষিকী পালন

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী শাহাদাত হোসেন ভূঁইয়ার উদ্যোগে বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খান এর ( তারেক রহমানের শশুর) ৪১ তম শাহাদাত পালন করা হয়েছে। শনিবার (৯আগষ্ট) সিদ্ধিরগঞ্জে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয় । উক্ত অনুষ্ঠানে মরহুমের কর্মময় জীবন নিয়ে আলোচনায় শাহাদাত হোসেন বলেন,  তিনি একজন সৎ,নিষ্ঠাবান দেশপ্রেমিক ছিলেন এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ের দায়িত্ব পালন করেছেন। তাছাড়া তিনি নৌবাহিনীর প্রধান থাকাকালীন বাংলাদেশের সমুদ্র সীমা রক্ষা,জলদস্যু দমন,দক্ষিন তালপট্টি দ্বীপকে বাংলাদেশের সীমানার অভ্যন্তরীন রাখতে যথেষ্ট সাহসী ভূমিকা পালন করেন। এছাড়াও মরহুম মাহবুব আলী খান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো গনতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী ছিলেন।

উক্ত দোয়া মাহফিলে মরহুমের পরিবার এবং তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং জিয়া পরিবারের জন্য দোয়া করা হয়।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক সাজিদ আলম,সহ সম্পাদক ইব্রাহিম, সদস্য জিসান,মনির,জোবায়ের,সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা আবির, রায়হান, আহসান,৩নং ওয়ার্ড ছাত্রদল এর সাবেক সহসাংগঠনিক সম্পাদক মোহন,সদস্য ইমরান, অনু, খান,রনি,সালমান,জিসান,হাসিব,আপন,তানভীর, ৪ নং ওয়ার্ড ছাত্রদল নেতা সুজন,জিহাদ, তোলারাম কলেজ ছাত্রদল নেতা আকাশ ও হিমেল সহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত