বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

আবদুল আউয়াল মিন্টু ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান হয়েছেন উদ্যোক্তা পরিচালক আবদুল আউয়াল মিন্টু।
বৃহস্পতিবার (২২ আগস্ট) ব্যাংকের ৫০৫তম পর্ষদ সভায় তিনি চেয়ারম্যান  নির্বাচিত হন।
গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক কর্তৃক ‘ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত)’-এর মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করে দেয় বাংলাদেশ ব্যাংক। একই আদেশে নতুন পর্ষদ গঠন করা হয়।
আবদুল আউয়াল মিন্টু দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ী। তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি। তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন লাল তীর সিড লিমিটেড, নর্থ সাউথ সিড লিমিটেড, প্রগতি লাইফ ইনস্যুরেন্স লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানে।
উপদেষ্টা হিসেবে যুক্ত রয়েছেন হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ পেট্রো কেমিক্যাল কোম্পানি লিমিটেড, মাল্টিমোড টেক্সটাইল মিলস লিমিটেড, মাল্টিসোর্সিং লিমিটেডসহ বেশ কিছু প্রতিষ্ঠানে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত