বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জ থানা জিয়া মঞ্চের আহবায়ক নাছির উদ্দীন ও সদস্য সচিব আনিছুর রহমান হীরাঝিলে বহুতল ভবনে জ্বলছে বিপুল পরিমাণ অবৈধ চুলা, সরকার হারাচ্ছে ৬ লক্ষ টাকার রাজস্ব সোনারগাঁয়ে সাজাপ্রাপ্ত আসামী সানোয়ার গ্রেপ্তার রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান এর মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযানে ৭জনকে কারাদণ্ড ও জরিমানা হাওরের সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহন করুন : বাংলাদেশ ন্যাপ শিমরাইল আন্তঃজিলা শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ইপিজেডের ব্যবসা দখলে নিতে ঠিকাদার রমজানের বিরুদ্ধে মিথ্যাচার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কি কাল হলো ওসি মহিবুল্লাহ্’র? সোনারগাঁয়ে বদলি ঘিরে গুঞ্জন বিএনপি নেতা মামুন মুন্সীর মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা

আদমজী ইপিজেডের দুই কর্মকর্তার অপসারণ দাবিতে বিক্ষোভ

সিদ্ধিরগঞ্জ আদমজী ইপিজেডের ২ কর্মকর্তার বিরুদ্ধে  অভিযোগ তুলে তাদের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন সাধারণ ব্যবসায়ীরা।
সোমবার (১৯ আগস্ট) দুপুরে আদমজী ইপিজেডের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
 ওই ২ কর্মকর্তারা হলেন, ইপিজেডের নির্বাহী পরিচালক (ইডি) মাহবুব আহম্মেদ সিদ্দিক ও কাস্টমসের রাজস্ব কর্মকর্তা একেএম এনামুল হক। এর আগে রবিবার দু’দিনের মধ্যে তাদের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে সাধারণ ব্যবসায়ীরা।
 ব্যবসায়ী রাশেদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে ইপিজেডে চলছে অনিয়ম। নির্বাহী পরিচালক মাহবুব আহম্মেদ সিদ্দিক ও কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এনামুল হককে ম্যানেজ করে একশ্রেণির ব্যবসায়ীরা নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চুরি করে লাখ লাখ টাকার মালামাল নিয়ে যাচ্ছে। ইউনেস্কো বিডি নামে একটি প্রতিষ্ঠান থেকে মেসার্স ডিনকুম ট্রেড ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠানের ব্যানারে কেন্দ্রীয় যুবলীগ নেতা হত্যা মামলায় সজা প্রাপ্ত পলাতক আসামী আবু হানিফ হৃদয় ও  সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া গত ১৫ আগস্ট পনেরোটি ট্রাকে করে শুল্ক ফাঁকি দিয়ে অন্তত দেড়কোটি টাকার মালামাল নিয়ে যাওয়ার পিছনে ঐ ২ কর্মকতার হাত রয়েছে। অনুমতির বেশি মালামাল নিয়ে যাওয়ার বিষয়টি কাষ্টমসের রাজস্ব কর্মকর্তা এনামুল হককে অবগত করানো হলে তিনি সত্যতা পেয়েও কোন ব্যবস্থা নেননি।  ইউনেস্কো বিডির মালিকের সঙ্গে মাহবুব আহম্মেদ সিদ্দিকের গভীর সম্পর্ক থাকায় স্বজনপ্রীতি করা হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে ইপিজেড কাস্টমসের রাজস্ব কর্মকর্তা একেএম এনামুল হক কোন মন্তব্য করতে রাজি হয়নি।
ইপিজেডের নির্বাহী পরিচালক মাহবুব আহম্মেদ সিদ্দিক বলেন, ইপিজেডে বৈধভাবে ব্যবসা করার অধিকার সবার আছে। কারা কেন আন্দোলন করেছে তা জানিনা। আমরা বেপজার কেউ কোন দুর্নীতির সঙ্গে জড়িত নই। অবৈধভাবে ইপিজেড থেকে কোন মালামাল বের করার সুযোগ নেই বলে তিনি দাবী করেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত