সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাছির উদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি সানি আলম সিদ্ধিরগঞ্জ বাসীকে যুবদল নেতা সাজ্জাদের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাত হোসেন ভূইয়া কচুয়াবাসীকে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা শওকত আলী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য রিয়াজুল আলমের ঈদ শুভেচ্ছা ছাত্রদল নেতা রাতুল আহমেদ এর ঈদ শুভেচ্ছা রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধন করলেন নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী

বিপ্লবী হাদি বেঁচে থাকবেন যুগ যুগান্তরে : ন্যাপ

জুলাই গণ-অভ্যুত্থানের বীর সেনানী ওসমান হাদির ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিপ্লবীর রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি – বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া বলেন, বিপ্লবীদের মৃত্যু নাই, বিপ্লবীরা বেঁচে থাকে, যুগ যুগান্তরে। আকাশের নক্ষত্র হয়ে। পথ প্রদর্শক হিসেবে। ওসমান হাদি বেঁচে থাকবেন আগামী দিনের গণমানুষের মনি কোঠায়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)  রাতে গণমাধ্যমে পাঠানো তাৎক্ষনিক শোক বার্তায় তারা এসব কথা বলেন।

তারা বলেন, যখনই গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন গড়ে উঠবে তখনই হাদির সংগ্রামী জীবন আমাদের আলো দেখাবে, সঠিক পথের সন্ধ্যান দিবে।

নেতৃদ্বয় বলেন, ওসমান হাদির হত্যাকারীদের এখন পর্যন্ত গ্রেফতার করতে না পারা বর্তমান সরকারের চরম গাফিলতির প্রমান বহন করে। একজন বিপ্লবী ও সংসদ সদস্য পদপ্রার্থীর জীবনের নিরাপত্তা দিতে ব্যরথ সরকার কি করে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে সক্ষম হবে বলে দেশবাসী বিশ্বাস করতে পারছে না।

তারা বলেন, ওসমান হাদির আত্মত্যাগ তখনই সফল হবে যখন নয়া রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন সম্ভব হবে। আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে চূড়ান্ত বিজয় হবে আমাদের।

নেতৃদ্বয় ওসমান হাদির অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে নয়া রাজনৈতিক বন্দোবস্ত গড়বার শপথ নিতে হবে জাতিকে। শুধুই ক্ষমতার পালাবদল নয়, দেশ ও জাতির কল্যানে সংস্কার বাস্তবায়নের সংগ্রামে বিজয়ী হতে হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত