বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

ওসমান হাদীর উপর গুলিবর্ষনের ঘটনায় বাংলাদেশ ন্যাপ’র উদ্বেগ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি -বাংলাদেশ ন্যাপ।

শুক্রবার (১২ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদীর উপর গুলি করার ঘটনা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যাবস্থাকে অকার্যকর করার গভীর ষড়যন্ত্রের অংশ বলেই দেশবাসী আশংকা প্রকাশ করছে।

তারা বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার একদিন পরই এমন একটি ঘটনা নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র চলছে বলেই প্রতিয়মান হচ্ছে।

নেতৃদ্বয় শরীফ ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক বিচারের জোর দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত