মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিস্কৃত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনরায় দলে ফেরানো হয়েছে।
তার আবেদনের ভিত্তিতে ও দলীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে দীর্ঘ ৪মাস পর তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে বিএনপির সদস্য পদে পুনর্বহাল করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়,দলীয় গঠনতন্ত্র অনুসারে টিএইচ তোফার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় দলের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
এবিষয়ে টিএইচ তোফা বলেন, আমি আওয়ামীলীগের সময় রাজপথে থেকে দলের দু:সময়ে আন্দোলন সংগ্রাম করেছি।ফ্যাসিস্ট আওয়ামিলীগ সরকার আমার বিরুদ্ধে ৯৮টি মামলা দায়ের করে। সেসব মামলায় আমি একাধিকবার জেল খেটেছি। আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ও সিনিয়র নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিএনপির চেয়ারপারসন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করছি।