বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

সোনারগাঁওয়ে অধ্যাপক মামুন মাহমুদের গণসংযোগে নাসিক ৪নং ওয়ার্ড বিএনপির যোগদান

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ এর নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা এবং নির্বাচনী প্রচারণায় গনসংযোগ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের চৈতী শিল্প প্রতিষ্ঠান সংলগ্ন এলাকা হতে মোগরাপাড়া চৌরাস্তা পর্যন্ত  এ গনসংযোগ অনুষ্ঠিত হয়।

এসময়ে হাজার হাজার জনতার মুখে মুখে ধানের শীষের শ্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে উঠে। গনসংযোগে মানুষের ঢল নামে।  মিছিল শেষে মোগরাপাড়া চৌরাস্তায় বক্তব্য রাখেন মামুন মাহমুদ। এসময়ে সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জ এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক এবং বিভিন্ন পেশাজীবিগণ উপস্থিত ছিলেন।

এসময়  নাসিক ৪নং ওয়ার্ড বিএনপি’র দপ্তর সম্পাদক নাছির উদ্দিন, বিএনপি নেতা মোহাম্মদ আলী, মোঃ নূর হোসেন, আব্দুল মান্নান, মোঃ আলাউদ্দিন, হাজী কবির হোসেন, মোঃ মজিবর, মোঃ জহিরুল, মোঃ সোহেল, মোঃ মিলন, সম্রাট আকবর, মোঃ তুষার ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আবুল হোসেন আবির সহ আরো অনেকে উক্ত গণসংযোগে যোগদান করে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত