সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাছির উদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি সানি আলম সিদ্ধিরগঞ্জ বাসীকে যুবদল নেতা সাজ্জাদের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাত হোসেন ভূইয়া কচুয়াবাসীকে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা শওকত আলী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য রিয়াজুল আলমের ঈদ শুভেচ্ছা ছাত্রদল নেতা রাতুল আহমেদ এর ঈদ শুভেচ্ছা রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধন করলেন নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী

বকেয়া বেতনের দাবিতে ষ্টীল মিলের শ্রমিকদের মহাসড়ক অবরোধ

 

আবু কাওছার

তিন মাসের বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরপা এমবিয়েন্ট ষ্টিল বিডি লিমিটেডের শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে।  ৪ঠা নভেম্বর মঙ্গলবার দুপুরে শ্রমিকরা মহাসড়কের বরপা এলাকায় টায়ার জ্বালিয়ে এ কর্মসূচি পালন করে। খবর পেয়ে রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম উপস্থিত হয়ে মিল কর্তৃপক্ষের পক্ষে এ মাসেই বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। অবরোধের সময় মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকরা জানায়, জুলাই, আগষ্ট ও সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন গত সপ্তাহে পরিশোধ করার কথা ছিলো। কিন্তু বেতন দেই দিচ্ছি করে না দেওয়ায় শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে এ কর্মসূচি পালন করে। আগামী সাত দিনের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

কারখানার মালিক আবুল কালাম বলেন, নানা প্রতিকূলতায় শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন দেওয়া যায়নি। তবে আগামী সাত দিনের মধ্যে শ্রমিকদের সকল পাওনা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত