বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

আওয়ামী সন্ত্রাসীদের তাণ্ডব ও মানুষ হত্যার বিচারের দাবিতে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ 

 

আবু কাওছার

২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠাধারী ‘আওয়ামী সন্ত্রাসীদের’ তাণ্ডব ও নির্বিচারে মানুষ হত্যার বিচারের দাবিতে রূপগঞ্জে জামায়াতের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বিকালে মুড়াপাড়া বাজারে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
রূপগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে নারায়ণগঞ্জ জেলা আইন বিষয়ক সম্পাদক ও জেলা কর্ম পরিষদ সদস্য এডভোকেট ইসরাফিল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামী শূরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী খাঁন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামী শূরা ও কর্ম পরিষদ সদস্য
মুফতি মোঃ জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের জামায়াতে মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, রূপগঞ্জ উপজেলা পশ্চিম আমীর মাওলানা ফারুক আহমাদ, রূপগঞ্জ উপজেলা উত্তর আমীর আব্দুল মজিদ, রূপগঞ্জ উপজেলা উত্তর সেক্রেটারী খাইরুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা দক্ষিণ সেক্রেটারী আনিসুর রহমান, রূপগঞ্জ উপজেলা পশ্চিম সেক্রেটারী মোহাম্মদ হানিফ ভূঁঞা প্রমুখ।

সমাবেশে অতিথিরা বলেন, ‘শেখ হাসিনার নির্দেশে সেদিন লগিবৈঠা দিয়ে ২০০৬ সালের ২৮ অক্টোবর জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়। তাই ২৮ অক্টোবরের সেই খুনিদের বিচার করতে হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত