বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

রূপগঞ্জে ধর্ষণের অভিযোগে গ্রেফতার – ১

 

আবু কাওছার

রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুনবাজার এলাকার এক কিশোরীকে(১৩) ধর্ষণের অভিযোগে নুরুল ইসলাম(৪৫) নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ৮অক্টোবর বুধবার গোলাকান্দাইল মহিউদ্দিন মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ি রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায়।

পুলিশ জানায়, গত ৭অক্টোবর দুপুরে নুরুল ইসলাম কিশোরীকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে নতুনবাজার এলাকার নির্জন কলাবাগানে নিয়ে মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে কিশোরীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে বখাটে নুরুল ইসলাম হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে কিশোরীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ব্যাপারে ধর্ষণের অভিযোগে কিশোরীর বাবা রাসেল মিয়া বাদী হয়ে নুরুল ইসলামকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। কিশোরী ধর্ষণের ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত