বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

রূপগঞ্জে হাউজিং প্রকল্পের অবৈধ স্থাপনা উচ্ছেদ

 

আবু কাওছার

রাজউকের পূর্বাচল উপশহরের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বাগলা এলাকার ইস্টার্ন ভ্যালি, পূর্বাচল সাউথ ইস্ট ভ্যালি, সিটি স্কয়ার হোম টাউন, গ্রিন আর্থ টাউন ও মাদানী টাউন নামক হাউজিং প্রকল্পের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ৭অক্টোবর মঙ্গলবার রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন।

এসময় পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার(ভূমি) ফরিদ-আল-সোহান, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ তারিকুল আলম ও রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম, আনসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ হাউজিং প্রকল্পগুলো বিভিন্ন কৌশলে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। জমি কিংবা জমির আইল ভাড়া নিয়ে সাইনবোর্ড টাঙিয়ে সরকারি অনুমোদন ছাড়ায় তারা ব্যবসা পরিচালনা করছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে মানুষের সঙ্গে প্রতারণা করলে প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থ্যা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত