সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাছির উদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি সানি আলম সিদ্ধিরগঞ্জ বাসীকে যুবদল নেতা সাজ্জাদের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাত হোসেন ভূইয়া কচুয়াবাসীকে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা শওকত আলী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য রিয়াজুল আলমের ঈদ শুভেচ্ছা ছাত্রদল নেতা রাতুল আহমেদ এর ঈদ শুভেচ্ছা রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধন করলেন নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী

রূপগঞ্জে ১২৪ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবাসহ আটক – ৩

আবু কাওছার

রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে সেনাবাহিনীর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সাব্বিরের সহযোগী হিসেবে চিহ্নিত আকলিমা (৩৫), সাদ্দাম হোসেন (৩২) এবং হৃদয় (২৮) নামে তিনজনকে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ১২৪ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

গোয়েন্দা সূত্রে জানা যায়, আটককৃতরা সাব্বিরের নির্দেশে মাদকদ্রব্য মুড়াপাড়া এলাকায় বিভিন্ন ব্যবসায়ীর কাছে বিক্রির জন্য নিয়ে এসেছিল। পরে সেনাবাহিনী তাদের জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)তরিকুল ইসলাম বলেন,সেনাবাহিনীর বিশেষ অভিযানে তিনজনকে আটক করা হয়। এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গাজা ও হইয়া উদ্ধার করা হয়। তাদেরকে মাদক আইনে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত