বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

শ্রমিকদের বকেয়া বেতন দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

 

আবু কাওছার

রূপগঞ্জ উপজেলার আড়িয়াব প্রিমিয়ার স্টিল রি রোলিং মিলস প্রাইভেট লিমিটেডের শ্রমিকদের বকেয়া বেতন আদায়ের দাবিতে ৯ সেপ্টেম্বর দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। শ্রমিকদের অভিযোগ তাদের ৫ মাসের বেতন বকেয়া রয়েছে, যা তাদের আর্থিক সংকট তৈরি করেছে। তারা জানান, বেতন না পেয়ে ঘর ভাড়া পরিশোধ কিংবা স্থানীয় দোকানে ঋণ শোধ করতে পারছেন না। ফলে পরিবার চালানো তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।

শ্রমিকরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও তাদের বেতন সম্পর্কে কোন সাড়া পাওয়া যাচ্ছে না। অবরোধের পরিপ্রেক্ষিতে এলাকার বিএনপির তারাব পৌরসভার ৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মকবুল ভূঁইয়া শ্রমিকদের পক্ষে মালিক কালাম এর সাথে আলোচনা করেন। মালিক তাদের আশ্বাস দেন যে আগামী ১১ তারিখের মধ্যে তিন মাসের বেতন দেওয়া হবে। এরপর শ্রমিকরা অবরোধ তুলে নেন।

শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের জন্য এ ধরনের পদক্ষেপের মাধ্যমে তারা তাদের অধিকার প্রতিষ্ঠার পথে আরও একধাপ অগ্রসর হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত