বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার জসীম উদ্দীন

নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম।

সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদলের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, গত বছরের ৩০ আগস্ট নারায়ণগঞ্জে পুলিশ সুপার হিসেবে যোগদানকারী প্রত্যুষ কুমার মজুমদারকে সিআইডিতে বদলি করা হয়েছে। তাঁর স্থলে দায়িত্ব নেওয়া মোহাম্মদ জসীম উদ্দিন নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ২৫তম বিসিএস (পুলিশ) কর্মকর্তা জসীম উদ্দিন সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক সভায় ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একই সভায় ফোরামের সভাপতি নির্বাচিত হন সদ্য সিআইডিতে যোগ দেওয়া নারায়ণগঞ্জের বিদায়ী এসপি প্রত্যুষ কুমার মজুমদার।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত