বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

বিআরটিসির  চেয়ারম্যানের কাছে নিরাপদ সড়ক আন্দোলন’র ৮ দফা দাবি

 

আবু কাওছার

কুড়িল–গাউসিয়া রুটে শিক্ষার্থীবান্ধব ও নিরাপদ পরিবহন নিশ্চিতের দাবিতে ‘নিরাপদ সড়ক আন্দোলন–নিসআ’ নারায়ণগঞ্জ জেলা শাখা রোববার (৩ আগস্ট) সকালে ঢাকার গাবতলীতে বিআরটিসি  চেয়ারম্যান মো. জাকির হোসেন খান বরাবর স্মারকলিপি জমা দেয়।

এসময় সংগঠনের জেলা সভাপতি রাহাত হোসেন ও সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তারসহ পাঁচ সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে—
হাফ পাস বাধ্যতামূলক করা, বাস স্টাফদের অসৌজন্যমূলক আচরণে দুঃখপ্রকাশ ও শাস্তির ব্যবস্থা, নারী যাত্রীদের সম্মান নিশ্চিতকরণ, নির্ধারিত সিডিউল ও ভাড়া কার্যকর, কাউন্টারে ভাড়ার তালিকা টানানো, হয়রানি ও অনিয়মের দায় স্বীকার, ঝুঁকিপূর্ণ বাস চলাচল বন্ধ এবং কাউন্টারে লাঠিয়াল বাহিনী নিষিদ্ধ করা।

বিআরটিসি  চেয়ারম্যান দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত