বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জ থানা জিয়া মঞ্চের আহবায়ক নাছির উদ্দীন ও সদস্য সচিব আনিছুর রহমান হীরাঝিলে বহুতল ভবনে জ্বলছে বিপুল পরিমাণ অবৈধ চুলা, সরকার হারাচ্ছে ৬ লক্ষ টাকার রাজস্ব সোনারগাঁয়ে সাজাপ্রাপ্ত আসামী সানোয়ার গ্রেপ্তার রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান এর মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযানে ৭জনকে কারাদণ্ড ও জরিমানা হাওরের সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহন করুন : বাংলাদেশ ন্যাপ শিমরাইল আন্তঃজিলা শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ইপিজেডের ব্যবসা দখলে নিতে ঠিকাদার রমজানের বিরুদ্ধে মিথ্যাচার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কি কাল হলো ওসি মহিবুল্লাহ্’র? সোনারগাঁয়ে বদলি ঘিরে গুঞ্জন বিএনপি নেতা মামুন মুন্সীর মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

সিদ্ধিরগঞ্জে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার বিরুদ্ধে।  মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী কিশোরীর বাবা।

অভিযুক্ত তাকবির আমান (২৪) ছাত্র সংগঠনটির মহানগর শাখার জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সংগঠক। সিদ্ধিরগঞ্জ ভূমিপল্লী এলাকায় থাকেন তিনি।  অভিযোগে তার আরও কয়েকজন বন্ধুকে অপরাধের সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে ভুক্তভোগীর বাবা উল্লেখ করেছেন, গত ৭ এপ্রিল বিকেলে বাদী ও তার স্ত্রী ঘরের বাইরে থাকার সময় অভিযুক্ত তাকবির আমান তার বাড়িতে ঢুকে তার কন্যাকে ধর্ষণের চেষ্টা করে। পরে তার কন্যার ডাক-চিৎকারে স্থানীয়রা অভিযুক্তকে আটক করলে আমানের বন্ধুরা এসে তাকে ছিনিয়ে নিয়ে যায়।

বাদী জানান, তার কন্যা অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন, এক বছর হয়েছে পড়াশোনা ছেড়ে দিয়েছেন।  স্কুলে যাবার পথেও অভিযুক্ত তার কন্যাকে উত্যক্ত করতেন বলেও অভিযোদ বাদীর।

এ বিষয়ে কথা বলতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির নেতা তাকবির আমানের মুঠোফোনের নম্বরে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি।

এবিষয়ে মহানগর সভাপতি মাহফুজ খান মুঠোফোনে বলেন, “ঘটনাটি যেভাবে অভিযোগে উল্লেখ করা হয়েছে বিষয়টি ঠিক তেমন নয়। মেয়ের সাথে ছেলেটির পূর্বপরিচয় ছিল, এখানে ফাঁসানোর চেষ্টা চলছে বলেও জেনেছি। তারপরও পুরো বিষয়টি সঠিকভাবে জানার চেষ্টা করছি আমরা।”

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর আলম বলেন,“অভিযুক্তের সাথে ভুক্তভোগীর পূর্বপরিচয় ছিল। প্রেমের সম্পর্কের কথাও শুনছি। তবে যেহেতু মেয়ের বয়স অনুর্ধ্ব ১৮, তাই বিষয়টি আমরা গুরুত্বের সাথে তদন্ত করছি। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত