বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

রূপগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

আবু কাওছার

রূপগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবা ও ৪ কেজি গাজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় মাদকের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটার জব্দ করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) ভোররাতে উপজেলার চনপাড়া ও রূপসী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- রূপগঞ্জের চনপাড়া পূ্র্নবাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ডের মকবুলের ছেলে ইলিয়াছ (২৬) কাঞ্চন পৌরসভার তারৈল এলাকার আবু সাঈদের ছেলে কাউছার মিয়া (২৭) সাজ্জাদ আলীর ছেলে কাজী ফয়সাল (৩১), মুল্লুকচান মিয়ার ছেলে শরীফ মিয়া (৩৮)

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান,
শনিবার ভোররাত সাড়ে ৩ টারদিকে উপজেলার রূপসী বাসষ্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৪ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী কাউসার মিয়া, ফয়সাল ও শরীফ ও শুক্রবার রাত সাড়ে ১০টারদিকে উপজেলার চনপাড়া বটতলা এলাকায় অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ইলিয়াছকে গ্রেপ্তার করা হয়। এসময় জব্দ করা করা মাদকের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ২১ হাজার ২ শত টাকা। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পরে শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত