বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

অধ্যাপক মামুন মাহমুদের গণ সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা কবির হোসেন ও নূর হোসেনের নেতৃত্বে বিশাল শোডাউন

 

অধ্যাপক মামুন মাহমুদ কে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক করায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে অভিনন্দন জানিয়ে মামুন মাহমুদকে গণসংবর্ধনা দেওয়া হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে  ৪নং ওয়ার্ড বিএনপি নেতা হাজী কবির হোসেন ও নুর হোসেনের নেতৃত্বে শত শত নেতা কর্মী ঢাকেশ্বরী ইব্রাহিম টেক্সটাইল মিল সংলগ্ন বালুর মাঠে শোডাউন করে  যোগদেয়। দুই নাম্বার বাস স্ট্যান্ড হতে কবির হোসেন ও নুর হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে বিশাল মিছিল নিয়ে রাজপথ কাঁপিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন। ৪ নং ওয়ার্ড বিএনপি নেতা আলাউদ্দিন, মনিরুজ্জামান মনির, আলী হোসেন, মিলন, জহিরুল ইসলাম, আব্দুল মান্নান, মজিবুর রহমান ভূঁইয়া, মোঃ সালাউদ্দিন, মোঃ রওশন আলী, মোঃ জিবরুল ইসলাম,শ্যামল, রাজা খান রানা, ইব্রাহিম প্রমুখ অনুষ্ঠানে যোগদান করেন । হাজী মোঃ কবির হোসেন বলেন, অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে বিএনপির রাজপথের সকল আন্দোলন সংগ্রামে ৪ নং ওয়ার্ড বিএনপি নেতাকর্মীরা অতীতে ও মাঠে ছিল আগামী দিনেও মাঠে থাকবো ইনশাআল্লাহ। শুক্রবার (৭ ফেব্রুয়ারী)  বেলা ৩টায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ন সম্পাদক অকিল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক মামুন মাহমুদকে ১০ টি ওয়ার্ডের নেতাকর্মীরা সংবর্ধনা দেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত