বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

পূর্বাচলে অজ্ঞাত নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

 

আবু কাওছার

রূপগঞ্জের পূ্র্বাচলের সড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যার কাজে ব্যবহৃত ছোড়া। সোমবার (৬জানুয়ারী) সকালে উপজেলার পূর্বাচল ৫ নম্বর সেক্টরের গুতিয়াবো সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম  জানান, সকাল সাড়ে ৮ টার দিকে পূর্বাচল ৫ নম্বর সেক্টরে ৩০০ ফিট সড়ক সংলগ্ন গুতিয়াবো সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কের পাশে এক নারীর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ আরো জানান, গতরাতের যেকোন সময় দুর্বৃত্তরা গলাকেটে হত্যা করে লাশ এখানে ফেলে রেখে গেছে। নিহতের পরিচয় সনাক্তের জন্য সিআইডি ও পিবিআইকে ডাকা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত