বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

তৌফিকুর রহমান নারায়ণগঞ্জের নতুন ডিসি

সম্রাট আকবরঃ 

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মো. তৌফিকুর রহমানকে নিয়োগ দেওয়া হ‌য়ে‌ছে। সোমবার (৩০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

মো. তৌফিকুর রহমান অর্থ-বিভাগের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। গত ৩০ অক্টোবর তাকে কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি দৌলতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নড়াইলের এই সন্তান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা।

তার পূর্বসূরি মোহাম্মদ মাহমুদুল হক প্রায় দেড় বছর ধরে নারায়ণগঞ্জে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালের ১০ জুলাই তিনি নারায়ণগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ পান এবং ২৭ জুলাই দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের উপ প্রকল্প পরিচালক হিসেবে কর্মরত ছিলেন ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত