মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে নিকাব পরে ‘র‍্যাম্প শো’: ধর্মীয় পোশাকের অবমাননায় ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেফতার সরিকল ইউনিয়নকে আদর্শ ইউপিতে রুপান্তর করতে চান চেয়ারম্যান প্রার্থী মিরন সিদ্ধিরগঞ্জে ভূমি কর্মকর্তা দুলালের হস্তক্ষেপে কমছে দালালদের দৌরাত্ব বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশনের আহবায়ক মিরন হীরাঝিল আবাসিক এলাকা সমিতির সভাপতি আব্দুল মতিন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা রাতুল নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওদের হাসি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রাজু হোসেন সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ, দ্রুত অভিযান: তিতাস ম্যানেজার

সিদ্ধিরগঞ্জ হাউজিং প্লট ও ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি আবদুল আউয়াল মারা গেছে

সম্রাট আকবরঃ 

নাসিক ৪নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ হাউজিং প্লট ও ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি এবং রহমান এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী  আবদুল আউয়াল (৬২) মৃত্যু বরন করেছেন ।

রবিবার দিবাগত রাত আড়াইটায় (১৬ ডিসেম্বর) অচেতন অবস্থায় আবদুল আউয়ালকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ সোমবার (১৬ ডিসেম্বর)  বিষয়টি নিশ্চিত করেন।

মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বলেন,আবদুল আউয়াল সিদ্ধিরগঞ্জ থানার একটি হত্যা মামলার আসামী হিসেবে বন্দি ছিলেন । অসুস্থ হয়ে পড়ায় তাকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ও পরে তাকে হাসপাতাল থেকে ঢাকা রেফার্ড করা হয়। আমরা ঢাকা জেলা কারাগারের মাধ্যমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার পর রাত আড়াই টার দিকে মেডিকেল কলেজের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আবদুল আউয়ালকে মৃত ঘোষণা করেন।

আবদুল আউয়ালের পুত্র কামরুজ্জামান বলেন , “বাবার বিরুদ্ধে দুইটি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তিনি একজন বয়স্ক মানুষ ছিলেন। আমার বাবা ব্যবসার পাশাপাশি সিদ্ধিরগঞ্জ হাউজিং প্লট মালিক সমিতির সভাপতি ছিলেন। বাবাকে  গত ২রা সেপ্টেম্বর  পুলিশ বাসা থেকে গ্রেফতার করে।

রবিবার (১৫ ডিসেম্বর)  হাইকোর্ট থেকে দুটি মামলায় তার জামিন করানো হয় বলেও জানায় নিহতের পুত্র জামান।”

এ ঘটনায় ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পরে ময়নাতদন্ত শেষে কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাত ০৮:৩০ এ সিদ্ধিরগঞ্জ হাউজিং ফজলুল হক স্কুল মাঠে জানাজা শেষে সিদ্ধিরগঞ্জ কবরস্থানে  আবদুল আউয়াল কে দাফন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত