রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে ভূমি কর্মকর্তা দুলালের হস্তক্ষেপে কমছে দালালদের দৌরাত্ব বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশনের আহবায়ক মিরন হীরাঝিল আবাসিক এলাকা সমিতির সভাপতি আব্দুল মতিন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা রাতুল নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওদের হাসি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রাজু হোসেন সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ, দ্রুত অভিযান: তিতাস ম্যানেজার রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার শ্রমিকদল নেতা আকরাম হোসেন ষড়যন্ত্রের শিকার রুপগঞ্জে শুরু হয়েছে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প

রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ২জনকে কুপিয়ে জখম – থানায় অভিযোগ

 

আবু কাওছার

রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে মুরাদ হোসেন (২৭) ও মাছুম (২৮) কে কুপিয়ে জখম করা হয়েছে।  ৩ নভেম্বর রবিবার উপজেলার কাঞ্চন পৌরসভার ২নং ওয়ার্ড বিরাবো এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার খবরে রূপগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আহত মুরাদ হোসেনের বাবা বাদী হয়ে একই এলাকার হাবিবুর (৩০), মোঃ নাবিবুর (৩২), রাসেল মিয়া (৩১), আজিজুল (৩২), নাজমুল (৩২), আল-আমিন (৩৫), আবুল হোসেন (৫০), এনামুল (২৮), আজিজুল (৩৫)  ও অজ্ঞাত আরো ৮/১০ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কাঞ্চন পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেনের ছেলে মুরাদ হোসেন ও তার ভাতিজা মোঃ মাছুম মিয়া একই সঙ্গে বিরাবো এলাকার র‌্যান্কস কোম্পানির ব্লক ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করলে পূর্ব শত্রুতার জেরে বিরাবো এলাকার মৃত শাহাজাদা ওরফে শাহার ছেলে হাবিবুর ও নাবিবুর এর নেতৃত্বে পূর্ব পরিকল্পিতভাবে ১৮/২০ জন লোক  হাতে দা, চাকু, ছুরি, ছেন, লোহার রড, স্টীলের এস এস পাইপ, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা চালায়। এসময় তাদেরকে  এলোপাথারীভাবে পিটিয়ে ও কুপিয়ে তাদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে এবং মুরাদ হোসেনের প্যান্টের পকেটে থাকা নগদ ৫০ হাজার টাকা, এক ভরি দুই আনা স্বর্ণের চেইন ও মাছুম এর প্যান্টের পকেটের থাকা ৩০ হাজার টাকা লুটে নেয়। পরে তাদের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা তাদেরকে প্রাণ নাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা মুরাদ হোসেন ও মাছুমকে গুরুতর জখম অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে, সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত