বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
পুলিশ সপ্তাহে নারায়ণগঞ্জ পিবিআই ৩কর্মকর্তাকে আইজি ব্যাজ প্রদান সিদ্ধিরগঞ্জ থানা জিয়া মঞ্চের আহবায়ক নাছির উদ্দীন ও সদস্য সচিব আনিছুর রহমান হীরাঝিলে বহুতল ভবনে জ্বলছে বিপুল পরিমাণ অবৈধ চুলা, সরকার হারাচ্ছে ৬ লক্ষ টাকার রাজস্ব সোনারগাঁয়ে সাজাপ্রাপ্ত আসামী সানোয়ার গ্রেপ্তার রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান এর মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযানে ৭জনকে কারাদণ্ড ও জরিমানা হাওরের সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহন করুন : বাংলাদেশ ন্যাপ শিমরাইল আন্তঃজিলা শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ইপিজেডের ব্যবসা দখলে নিতে ঠিকাদার রমজানের বিরুদ্ধে মিথ্যাচার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কি কাল হলো ওসি মহিবুল্লাহ্’র? সোনারগাঁয়ে বদলি ঘিরে গুঞ্জন

নারায়ণগঞ্জে মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যা মামলায়  আসামির মৃত্যুদন্ড

আবু কাওছার
নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে আলোচিত মা ও অন্তঃসত্ত্বা মেয়ে হত্যা মামলার একমাত্র আসামি আল জুবায়ের স্বপ্নীলকে (২৮) মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরার আদালত এই রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল জুবায়ের স্বপ্নীল শহরের পাইকপাড়া এলাকার লবণ ব্যবসায়ী আলাউদ্দিনের ছেলে।আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহিম এর সত্যতা নিশ্চিত করে বলেন, ২২ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে মামলার একমাত্র আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আমরা এই রায়ে সন্তোষ প্রকাশ করছি। মূলত আসামি দস্যুতা করতে গিয়ে এই হত্যাকান্ড ঘটায়।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ এর সত্যতা নিশ্চিত করে বলেন, ২০২২ সালের ১ মার্চ বিকেলে শহরের পাইকারী ব্যবসাকেন্দ্র নিতাইগঞ্জ ডালপট্টি এলাকায় স্বপন দাসের মালিকানাধীন মাতৃসদন নামে একটি ৬তলা ভবনের ৬ষ্ঠ তলার রামপ্রসাদের ফ্ল্যাট বাসায় মা রুমা চক্রবর্তী ও অন্তঃসত্ত্বা মেয়ে ঋতু চক্রবর্তীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়।ঘটনাস্থল থেকেই রক্তমাখা ধারালো ছুরিসহ হাতে গ্লাভস পরিহিত ঘাতক আল জুবায়ের স্বপ্নীলকে গ্রেপ্তার করে পুলিশ।পরবর্তীতে এই ঘটনায় রুমা চক্রবর্তীর স্বামী রামপ্রসাদ চক্রবর্তী মামলা দায়ের করেন। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে বাদী রাম প্রসাদ চক্রবর্তী বলেন, আমি এই রায়ে সন্তুষ্ট। এই খুনি আমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে। আমার স্ত্রীকে হত্যা করেছে। সন্তান সম্ভবা মেয়েকে হত্যা করেছে। আমি আইন উপদেষ্টার কাছে অনুরোধ করব দ্রুত যেন এই রায় বাস্তবায়ন করে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত