রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
রূপগঞ্জের পূর্বাচলে একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার -১০ রূপগঞ্জে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাছির উদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি সানি আলম সিদ্ধিরগঞ্জ বাসীকে যুবদল নেতা সাজ্জাদের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাত হোসেন ভূইয়া কচুয়াবাসীকে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা শওকত আলী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য রিয়াজুল আলমের ঈদ শুভেচ্ছা

হাসনাত আবদুল্লাহ মনোনয়ন ফরম সংগ্রহ করলেন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসন থেকে থেকে লড়বেন বলে জানিয়েছেন তিনি।

(বৃহস্পতিবার, ১৩ নভেম্বর) সন্ধ্যায় বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয় থেকে কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন হাসনাত।

এসময় তিনি বলেন, ‘আশা করবো, আজকে মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে কুমিল্লা-৪ আসন এনসিপির বলে ধরে নেয়া যাবে। দেবিদ্বারের মানুষ আমার মনোনয়নপত্রের ১০ হাজার টাকা সংগ্রহ করে দিয়েছে।’

এদিকে কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠন আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সম্পর্কে এনসিপির এ নেতা বলেন, ‘ভারতে থেকে ভারতীয় পৃষ্ঠপোষকতায় যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদেরকে মানুষ চিনতে পেরেছে কারা আসল অগ্নিসন্ত্রাস। যেদিন থেকে আওয়ামী লীগ ছাড়া দেশের রাজনীতি শুরু হয়েছে, সেদিন থেকে দেশ ঘুরে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক।’

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত