সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাছির উদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি সানি আলম সিদ্ধিরগঞ্জ বাসীকে যুবদল নেতা সাজ্জাদের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাত হোসেন ভূইয়া কচুয়াবাসীকে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা শওকত আলী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য রিয়াজুল আলমের ঈদ শুভেচ্ছা ছাত্রদল নেতা রাতুল আহমেদ এর ঈদ শুভেচ্ছা রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধন করলেন নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী

সোনারগাঁয়ে প্রাথমিক শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

বর্নিল ও জাঁকজমক আয়োজনে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক শিক্ষা সম্মিলন-২০২৫। উপজেলার সেরা শিক্ষক-শিক্ষার্থী ও বিদ্যালয়গুলোকে সম্মাননা জানাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই আয়োজন করা হয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও সোনারগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম সরকার।

সম্মেলনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, পাঠদান পদ্ধতির আধুনিকীকরণ এবং শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ বিষয়ে মতামত তুলে ধরেন।

আলোচনার পর উপজেলার সেরা বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিরা।অনুষ্টানে উপজেলার ১১৩ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক,শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত