শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাছির উদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি সানি আলম সিদ্ধিরগঞ্জ বাসীকে যুবদল নেতা সাজ্জাদের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাত হোসেন ভূইয়া কচুয়াবাসীকে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা শওকত আলী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য রিয়াজুল আলমের ঈদ শুভেচ্ছা ছাত্রদল নেতা রাতুল আহমেদ এর ঈদ শুভেচ্ছা রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধন করলেন নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী

সিদ্ধিরগঞ্জ সাংবাদিক ক্লাবের উদ্যোগে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ

 

সম্রাট আকবরঃ 

সিদ্ধিরগঞ্জ সাংবাদিক ক্লাবের উদ্যোগে ফেনীতে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

রবিবার (২৫ আগষ্ট)  সকাল ১০ টায় ফেনী জেলার সোনাগাজীর চর মজলিশপুর ১নং ইউনিয়নের বিষ্ণুপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ,জামিয়াতুল ইসলামিয়া কুটির হাট মাদ্রাসা ও এতিমখানায় আশ্রয় নেওয়া বন্যার্তদের মাঝে এই খাবার বিতরণ করা হয়।

এ সময়  উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ সাংবাদিক ক্লাবের সভাপতি ও মুসলিম টাইমস এবং দৈনিক এশিয়াবানি পত্রিকার স্টাফ রিপোর্টার সাইফুল্লাহ মোঃ খালিদ রাসেল, সাধারণ সম্পাদক ও আমার সংবাদ পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি আমির হোসেন, সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি শাহনেওয়াজ বাবুল, সিদ্ধিরগঞ্জ সাংবাদিক ক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক স্বাধীনমত পত্রিকার প্রতিনিধি সম্রাট আকবর, আমার স্বদেশ নিউজ পোর্টালের সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম, আলোর ধারা নিউজ পোর্টালের নির্বাহী সম্পাদক নুরুজ্জামান,  মোঃ হিরা, জুয়েল প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন মোশারফ হোসেন, হানিফ, কবীর সহ আরো অনেকে।

সাইফুল্লাহ মোঃ খালিদ রাসেল বলেন, আমার গ্রামের বাড়ি ফেনীতে জন্মের পর এত ভয়াবহ বন্যা কখনো দেখিনি। পুরো  ফেনী জেলা বন্যার পানিতে তলিয়ে গিয়েছে। এই জেলার মানুষ  অনেক কষ্টে দিন  কাটাচ্ছেন। তিনি আরো বলেন, মানুষের কষ্ট দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি। বিশেষ করে ছোট্ট বাচ্চাদের নিয়ে বিপদে পড়েছেন পরিবারের সদস্যরা। তাই আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব তাদের  পাশে দাঁড়িয়েছি। সবাইকে অনুরোধ করব যে যার অবস্থান থেকে  ফেনী, কুমিল্লা, লক্ষীপুর, নোয়াখালী  সহ যেসব জেলাগুলো বন্যার পানিতে তলিয়ে গিয়েছে তাদের পাশে দাঁড়ানোর।

আমরা সবসময় মানবতার কল্যাণে কাজ করি এবং ভবিষ্যতেও করে যাবো ইনশা আল্লাহ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত