শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাছির উদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি সানি আলম সিদ্ধিরগঞ্জ বাসীকে যুবদল নেতা সাজ্জাদের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাত হোসেন ভূইয়া কচুয়াবাসীকে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা শওকত আলী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য রিয়াজুল আলমের ঈদ শুভেচ্ছা ছাত্রদল নেতা রাতুল আহমেদ এর ঈদ শুভেচ্ছা রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধন করলেন নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী

সিদ্ধিরগঞ্জে শামীম ওসমান সহ ৯৫জনের নামে হত্যাচেষ্টার মামলা

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মো. আল-আমিন (৩৬) নামে এক যুবককে হত্যাচেষ্টার অভিযোগে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি একেএম শামীম ওসমানকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন ভুক্তভোগী নিজে। মামলায় ৯৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন।

উল্লেখযোগ্য আসামিরা হলেন, শামীম ওসমানের ছেলে একেএম অয়ন ওসমান (৩৭), ভাতিজা আজমেরি ওসমান (৪৫), নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম (৫৬), সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি (৫৫), নাসিক ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুর উদ্দিন মিয়া (৫৫) ও ৩ নম্বর ওয়ার্ডের শাহজালাল বাদল (৪২)।

জানা যায়, গত ৩ আগস্ট সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মিতালি মার্কেটের সামনে ছাত্র-জনতার আন্দোলনের সময় ভুক্তভোগীসহ আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালান আসামিরা। ওইসময় জনতাকে লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে হামলার একপর্যায়ে আল-আমিনের ডান হাতে লোহার রডের আঘাত লেগে হাড় ভেঙে যায়। পরে ঘটনাস্থলে থাকা কয়েকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত