বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

সিদ্ধিরগঞ্জে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নামে হত্যা মামলা – স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ বিক্ষোভ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা হত্যা মামলায় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত নেতাকর্মীদের আসামি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) বিকেল ৪ টায় নাসিক ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিজমিজি কান্দাপাড়া থেকে মিছিল নিয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মৌচাক বাসস্ট্যাণ্ডে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
পথসভায় স্বেচ্ছাসেবকদল নেতা শাহ আলম মাস্টার বলেন, আওয়ামী লীগের সঙ্গে লেজুরবৃত্তিক কিছু দালালরা গোলাপানিতে মাছ শিকার করতে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা করছে। অনতিবিলম্বে এসব মামলা থেকে বিএনপি নেতাকর্মীদের নাম প্রত্যাহার না করলে কঠোর আন্দোলন গড়ে তুলা হবে।
স্বেচ্ছাসেবক দল নেতাদের অভিযোগ, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক হত্যা মামলা করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহতদের স্বজনরা বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় শীর্ষ আওয়ামী লীগ নেতাদের প্রধান করে এসব মামলা করেন। গত ২১ জুলাই সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় গুলিবিদ্ধ হয়ে মো. রুবেল নিহত হওয়ার ঘটনায় ৭৮ জনকে এজাহার নামীয় আসামি করে নিহতের স্ত্রী রূপালী বাদী হয়ে ২৬ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য আক্তার হোসেন টুটুল, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক স্বপন মোল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল নেতা রেদোওয়ান হোসেন পাপ্পুকে এজাহার নামীয় আসামি করা হয়েছে। এছাড়াও আরো অন্যান্য মামলায় বিএনপির অঙ্গসংগঠনের এসব নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক শাহীন আহমেদ, আক্তার হোসেন, রেজাউল, সদস্য আনিসুল হক বাবু, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের  নেতা রিপন সরকার, হাবিবুর রহমান, মো. সেলিম, রবিউল ইসলাম ও মো. ফিরোজ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত