সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাছির উদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি সানি আলম সিদ্ধিরগঞ্জ বাসীকে যুবদল নেতা সাজ্জাদের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাত হোসেন ভূইয়া কচুয়াবাসীকে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা শওকত আলী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য রিয়াজুল আলমের ঈদ শুভেচ্ছা ছাত্রদল নেতা রাতুল আহমেদ এর ঈদ শুভেচ্ছা রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধন করলেন নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী

সিদ্ধিরগঞ্জে পরিত্যাক্ত ভবনের নিচ থেকে তরুণের মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের পানি উন্নয়ন বোর্ডের কলোনীর একটি পরিত্যক্ত ভবনে মো.তাকবির (১৮) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি অপহরণকারীর একটি চক্র তাদের কাছে মুক্তিপণ দাবি করেছে।
বুধবার (২৬ নভেম্বর) দুপুর ২টায় নাসিক ৪নং ওয়ার্ডের ওয়াদা কলোনি বউবাজার এলাকায় মরদেহ পাওয়া গেছে। নিহত তাকবির (১৮) নূর মোহাম্মদ এর ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে,বুধবার দুপুরে বউবাজার পানি উন্নয়ন বোর্ড কলোনির ভিতরে একটি ৪তলা পরিত্যক্ত ভবনের নিচ তলায় নিহতের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরবর্তীতে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের পিতা নূর মোহাম্মদ বলেন, মঙ্গলবার রাতে তার ছেলে বাসায় ফেরেনি। রাতে মুঠোফোন চালু থাকলে যোগাযোগ করার চেষ্টা করা সত্বেও সে ফোন কল রিসিভ করেনি। বুধবার জানতে পারে ছেলের লাশ পাওয়া গেছে ।

নিহতের বড় ভাই হৃদয় জানান, একটি ফোন নাম্বার থেকে আমার ভাইকে আটকে রেখে ৪০ হাজার টাকা দাবি করা হয়েছিল। আমরা তাদের টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছিলাম। বুধবার দুপুরে খবর পাই আমার ভাইয়ের লাশ পাওয়া গেছে।

ঘটনাস্থলে উপস্থিত সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে গতরাতে তাকে মারা হয়েছে। তার পরিবারের দাবি তাদের কাছে ফোন কলের মাধ্যমে মুক্তিপণ দাবি করা হয়েছিল। আমরা ঐ ফোন নাম্বারের মাধ্যমে তদন্ত শুরু করেছি। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত