সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাছির উদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি সানি আলম সিদ্ধিরগঞ্জ বাসীকে যুবদল নেতা সাজ্জাদের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাত হোসেন ভূইয়া কচুয়াবাসীকে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা শওকত আলী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য রিয়াজুল আলমের ঈদ শুভেচ্ছা ছাত্রদল নেতা রাতুল আহমেদ এর ঈদ শুভেচ্ছা রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধন করলেন নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী

সিদ্ধিরগঞ্জে গাঁজা সহ মা মেয়ে গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩রা অক্টোবর) দিবাগত রাতে রসুলবাগ জামিয়া মসজিদ সংলগ্ন এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনূর আলম।

শাহিনুর আলম বলেন, এ সময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ১১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার আবিরপাড়া গ্রামের মোমেনা বেগম (৫০) ও তার কন্যা রত্না খাতুন (২৪)।

তারা সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকার নজরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনূর আলম জানান, মা ও মেয়ে দু’জনই মাদক বিক্রির সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাও করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত