শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাছির উদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি সানি আলম সিদ্ধিরগঞ্জ বাসীকে যুবদল নেতা সাজ্জাদের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাত হোসেন ভূইয়া কচুয়াবাসীকে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা শওকত আলী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য রিয়াজুল আলমের ঈদ শুভেচ্ছা ছাত্রদল নেতা রাতুল আহমেদ এর ঈদ শুভেচ্ছা রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধন করলেন নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী

রূপগঞ্জ পূর্বাচল উপশহরে যুবকের মরদেহ উদ্ধার

 

আবু কাওছার

রুপগঞ্জ থানাধীন পূর্বাচল উপশহরের ১নং সেক্টরে নীলা মার্কেট এরিয়াতে ৪০৪ নং রোডের ৮ নং প্লটে দেলোয়ার হোসেন নয়ন (৪০) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

মৃত দেলোয়ার হোসেন নয়ন কিশোরগঞ্জ জেলার শুলাকিয়া গ্রামের আবু সাঈদ। তাকে উপর্যপুরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন পুলিশ। ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত হোসেন জানান, রাতের যে কোন সময় দূর্বৃত্তরা তাকে অন্যত্র অথবা ঘটনাস্থলে এনে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যার পর ফেলে যায়। সকালে এলাকাবাসী তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় হত্যা মামলায় প্রস্ততি চলছে বলেও জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত