বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

রূপগঞ্জে ভাতিজার ইটের আঘাতে আহত চাচার মৃত্যু

 

আবু কাওছার

রূপগঞ্জে আপন ভাতিজা শাহীনের ইটের আঘাতে আহত চাচা মোঃ কালাম(৪৮) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (২০ মে) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে গত রবিবার বিকালে উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় নিজ বাড়ীতে হামলার স্বীকার হন তিনি।

নিহত মোঃ কালাম পাড়াগাঁও এলাকার আব্দুল গফুরের ছেলে। তিনি পেশায় ভ্যান চালক ছিলেন।

ভূলতা পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মোখলেছুর রহমান জানান, গত রবিবার বিকালে ভুলতা পাড়াগাঁও এলাকায় কালামের মেয়ে মীম আক্তারের কাছ থেকে তার আপন ভাতিজা মাদক ব্যবসায়ী শাহীন বিস্কুট কেড়ে নিয়ে খেয়ে ফেলে। বিস্কুট খেয়ে ফেলায় মীম কান্নাকাটি শুরু করে। এ কারনে কালাম শাহীনকে গালিগালাজ করে। এতে ক্ষিপ্ত হয়ে শাহীন তার চাচা কালামকে ইটদিয়ে মাথায় ও শরীরের বিভিন্নস্থানে আঘাত করে। এতে গুরুতর আহত কালাম কে পরিবারের লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।মঙ্গলবার রাতে চিকিৎসাধাধীন অবস্থায় মারা যায় কালাম। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত