বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

রূপগঞ্জে ট্রাক-লেগুনা মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত-৮

 

আবু কাওছার

রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে ট্রাক-লেগুনা সংঘর্ষের ঘটনায় চালকসহ ৮ জন আহত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর)  বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকায় এ ঘটনা ঘটে। এদের মাঝে আশঙ্কাজনকভাবে ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভুলতা হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই মোফাখখির উদ্দিন। আহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাচঁপুর থেকে লেগুনা যাত্রী নিয়ে ভুলতা এলাকায় যাচ্ছিল। এসময় লেগুনাটি মৈকুলী বিব্রাদার্সা পোশাক কারখানার সামনে পৌছাঁলে বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি লোহার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় লেগুনাটি দুমড়েমুচড়ে যায়। এসময় লেগুনাটির ভেতরে থাকা চালকসহ অন্তত৮ জন যাত্রী আহত হয়। এদের মাঝে কয়েকজনকে আশঙ্কাজনকভাবে হাসপাতালে নেওয়া হয়েছে।

ভুলতা হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই মোফাখখির উদ্দিন বলেন, ট্রাক-লেগুনা সংঘর্ষের ঘটনাং অন্তত ৮ জন আহত হয়েছে। এদের মাঝে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে যায়। আহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত