বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধন করলেন নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকির ঘটনায় থানায় জিডি সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগারের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন মাহমুদ রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত -১,দগ্ধ ২ শিয়া-সুন্নীর বিভেদ ভূলে সকলে ইরান ও ফিলিস্তিনীদের পাশে দাড়ান : গোলাম মোস্তফা আমরা মোহামেডান কেন্দ্রীয় কমিটির ঈদ সামগ্রী বিতরণ জ্বালানি সংকট মোকাবেলায় বাস্তবসম্মত পদক্ষেপ নিতে সরকারের প্রতি ন্যাপের আহ্বান নারায়ণগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত এমপি আজহারুল ইসলাম মান্নানকে সোনারগাঁ রয়েল রিসোর্ট পরিবারের শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চঁন্দ্রকে পদায়নে এলাকাবাসীর ক্ষোভ, তদন্ত করে ব্যবস্থা : ডিসি

রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকির ঘটনায় থানায় জিডি

আবু কাওছার

রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ও অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের রূপগঞ্জ প্রতিনিধি নাজমুল হুদা (৪৬) কে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিচ্ছে। গত (১৩মার্চ) সন্ধ্যা ৭টায় মোটরসাইকেলে ভুলতা গাউছিয়া যাওয়ার পথে কর্নগোপ রহিম মার্কেট এলাকায় মাস্ক ও হেলমেট পরিহিত অজ্ঞাত ৪জন সন্ত্রাসী এ হুমকি দেয়।

অনুসন্ধানের জানা যায়, রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকার বাসিন্দা সাংবাদিক নাজমুুল হুদা দীর্ঘদিন ধরে জাগো নিউজে সংবাদ পরিবেশন করে আসছেন। সন্ত্রাসী, চাঁদাবজিসহ অপরাধমূলক সংবাদ প্রচার করায় সন্ত্রাসীরা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে সাংবাদিক নাজমুল হুদা অভিযোগ করেছেন।

এ ব্যাপারে নাজমুল হুদা বাদী হয়ে অজ্ঞাত ৪/৫জনকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন। সাংবাদিক নাজমুল হুদার এ হুমকির ঘটনায় রূপগঞ্জ প্রেসক্লাব, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব,পূর্বাচলের সাংবাদিক কার্যালয় ও পূর্বাচল প্রেসক্লাবের সাংবাদিকরা তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে। অবিলম্বে সাংবাদিকের হুমকি দাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য তারা দাবি জানায়।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) সবজেল হোসেন বলেন, সাংবাদিক নাজমুল হুদাকে প্রাণনাশের হুমকির ঘটনায় রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি অর্ন্তভুক্ত করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্ত্রাসীরা যতই প্রভাবশালী হোক ছাড় দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত