সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাছির উদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি সানি আলম সিদ্ধিরগঞ্জ বাসীকে যুবদল নেতা সাজ্জাদের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাত হোসেন ভূইয়া কচুয়াবাসীকে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা শওকত আলী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য রিয়াজুল আলমের ঈদ শুভেচ্ছা ছাত্রদল নেতা রাতুল আহমেদ এর ঈদ শুভেচ্ছা রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধন করলেন নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী

মহানগর ও সোনারগাঁও থানা কমিটি ঘোষনা – জিএম সুমনকে জিয়া সৈনিক দলের শুভেচ্ছা

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহবায়ক গোলাম মোস্তফা সুমনকে নারায়ণগঞ্জ মহানগর ও সোনারগাঁ থানা জিয়া সৈনিক দলের নবগঠিত কমিটি ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন । গতকাল দুপুর ২ টায় নাসিক ৩নং ওয়ার্ড মাদানী নগর আর এস টাওয়ারে নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের অস্থায়ী কার্যালয়ে জিয়া সৈনিক দলের নারায়ণগঞ্জ মহানগর ও সোনারগাঁ থানা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। নারায়ণগঞ্জ জেলা সৈনিক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা সুমন (জিএম সুমন) ও সদস্য সচিব শফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে মোঃ আলী ইমরানকে আহবায়ক ও কবির হোসেনকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক কমিটি ও হাফেজ ইবাইদুর রহমানকে সভাপতি ও সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট সোনারগাঁও থানার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। নব গঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের আহবায়ক ও সদস্য সচিব এবং বিভিন্ন থানার নেতৃবৃন্দ।

নেতা কর্মীদের উদ্দেশ্যে জিএম সুমন বলেন, দল যাকে মনোনয়ন দিবে তার সাথে আমরা কাজ করব। বিএনপির এমপি প্রার্থীকে জয়ী করতে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের নেতাকর্মীরা এখন থেকে মাঠে ময়দানে কাজ করবে । ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে জয়ী করে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার গঠন করে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র কাঠামো বিনির্মাণ করা হবে ইনশাআল্লাহ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে জিয়া সৈনিক দলের নেতাকর্মীরা মাদক, সন্ত্রাস, ভূমিদস্যুতা, চাঁদাবাজি সহ সকল অন্যায় কর্মকাণ্ড পরিহার করে দেশপ্রেম ও জনকল্যানে নিবেদিত থাকবে। নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান মিন্টুর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়গঞ্জ জেলা জিয়া সৈনিক দলের আহবায়ক জি এম সুমন, সদস্য সচিব শফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক আলী ইমরান, মহানগর যুগ্ন আহবায়ক আব্দুর রহিম, বন্দর উপজেলা আহবায়ক রফিকুল ইসলাম মনা মেম্বার, সদস্য সচিব নুরুজ্জামান, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মনির হোসেন, সহ সহ-সভাপতি -মোঃ সিরাজ মিয়া, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস বিজয়, সহ-সাংগঠনিক সম্পাদক ও নাসিক ১নং ওয়ার্ড সভাপতি ওমর ফারুক জয়, ৩নং ওয়ার্ডের শাহ আলম সহ অসংখ্য নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত