রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন বিএনপি নেতা নাছির উদ্দীন ২১’র শিক্ষা ‘ অন্যায়ের কাছে মাথা নত না করা’: ন্যাপ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ন্যাপের শুভেচ্ছা তারেক রহমানকে বাংলাদেশ ন্যাপ’র অভিনন্দন বিএনপি’র রাজপথের নেতা অধ্যাপক মামুন মাহমুদ কে এ মন্ত্রী হিসেবে দেখতে চায় নারায়ণগঞ্জবাসী নবনির্বাচিত এমপি মান্নানকে সোহেল রহমানের শুভেচ্ছা নারায়ণগঞ্জের ৪টি আসনে বিএনপি ১টিতে এনসিপি এমপি নির্বাচিত হওয়ায় মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা হিরা নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের প্রচারণার কার্যালয় উদ্বোধন রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দুই প্রার্থীর

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন বিএনপি নেতা নাছির উদ্দীন

মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নাসিক ৪নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক নাছির উদ্দীন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে নারায়ণগঞ্জ চাষাড়া শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন, এরপর দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব,সদস্য রিয়াজুল ইসলাম, অকিল উদ্দিন ভূইয়া, একরামুল কবির মামুন, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান সহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত