বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

বিমানবন্দরে পা রাখতেই গ্রেফতার টেলিগ্রামের সিইও

আনাজেত উল্লাহ
প্যারিস বিমানবন্দর থেকে গ্রেফতার টেলিগ্রামের চিফ এক্সিকিউটিভ। শনিবার (৩১ আগস্ট)  প্যারিসের কাছে এক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় পাভেল দুরোভকে। রবিবার তাঁকে আদালতে পেশ করা হয়েছে। সূত্রের খবর, টেলিগ্রাম মেসেজিং অ্যাপ সংক্রান্ত অপরাধের অভিযোগেই গ্রেফতার করা হয়েছে সংস্থার সিইও-কে। এরপরই টেলিগ্রাম ব্যবহারকারীদের মনে প্রশ্ন, অ্যাপটিও কি বন্ধ হয়ে যাবে? ফ্রান্স-রাশিয়ান বংশোদ্ভূত পাভেল দুরোভ (৩৯)-কে শনিবার প্যারিসের লে বুগেট বিমানবন্দর থেকে আটক করে ফ্রান্স পুলিশ। জানা গিয়েছে, আজ়ারবাইজান থেকে ফিরছিলেন দুরোভ। সেই সময়ই তাঁকে আটক করা হয়। পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
সংবাদসংস্থা এএফপি সূত্রে খবর, পাভেল দুরোভের বিরুদ্ধে টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে প্রতারণা, মাদক পাচার, সাইবার বুলিং অপরাধ ও সন্ত্রাসবাদের প্রচারের অভিযোগ আনা হয়েছে। তাঁর প্ল্যাটফর্মে এই ধরনের অপরাধমূলক কার্যকলাপ রুখতে না পারার কারণেই ফ্রান্সের ওএফএমআইএন-র তরফে টেলিগ্রামের সিইও-র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। প্রসঙ্গত, এনক্রিপটেড মেসেজিং অ্যাপ টেলিগ্রামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ রয়েছে। প্রতারণা থেকে শুরু করে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস, সেই তথ্য বিক্রির অভিযোগ রয়েছে। তবে টেলিগ্রাম বরাবরই দাবি করেছে, তারা কখনও গ্রাহকদের তথ্য ফাঁস করেনি। বর্তমানে টেলিগ্রামে ৯০০ মিলিয়ন গ্রাহক রয়েছে।
টেলিগ্রামের মূল অফিস দুবাইয়ে হওয়ায়, পশ্চিমা দুনিয়ার বিভিন্ন আইনের মারপ্যাঁচ থেকেও রক্ষা পেত এতদিন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত