শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাছির উদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি সানি আলম সিদ্ধিরগঞ্জ বাসীকে যুবদল নেতা সাজ্জাদের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাত হোসেন ভূইয়া কচুয়াবাসীকে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা শওকত আলী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য রিয়াজুল আলমের ঈদ শুভেচ্ছা ছাত্রদল নেতা রাতুল আহমেদ এর ঈদ শুভেচ্ছা রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধন করলেন নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী

বাস ভাঙতে নিষেধ করায় সাংবাদিক কে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

বাস ভাঙচুর না করার অনুরোধ করায় সাংবাদিককে মারধর করার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও তার কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (১৩ ডিসেম্বর)  দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ থানায় এ ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, বিএনপি নেতা ইকবাল হোসেন রাজধানীর গুলিস্তান হতে নিজ গন্তব্যে ফেরার জন্য আসিয়ান পরিবহনে উঠেন। চলার পথে গাড়ি ব্রেক করাকে কেন্দ্র করে চালকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এ নেতা। এ সময় ইকবাল হোসেন তার থানার কর্মীদের খবর দেন। পরে বাসটি সাইনবোর্ড পার হয়ে সানারপাড় পৌঁছালে অন্তত ৩০ জন সহযোগী এসে চালককে মারধরের পর গাড়ি ভাঙচুর চালায়। একপর্যায়ে মারধর শেষে বিএনপি নেতা ইকবাল হোসেন নিজে একটি ভিজিটিং কার্ড দেন চালককে। এরপর ইকবাল বলে, ‘তোর বাপেগরে জানাইস কে পিটাইসে।’

ভুক্তভোগী বাসচালক নয়নের দাবি, “ইকবাল হোসেনের সঙ্গে তর্ক করাকালীন সময়ে উঁচু গলায় কথা বলার অপরাধে তাকে মারধর ও গাড়ি ভাঙচুর করেছে তারা। আমি গুলিস্তান থেকে গাড়ি চালিয়ে আসছিলাম। সায়েদাবাদে যানজট থাকায় গাড়ির সামনে একটি মোটরসাইকেল এসে থামায় আমি দ্রুত ব্রেক করি। সে সময় গাড়ির যাত্রীদের ঝাঁকুনি লাগে। তখন সেই নেতা বলে কিরে কেমনে গাড়ি চালাস? এনিয়ে তর্ক হলে সে আমাকে দেখে নেয়ার হুমকি দেয়।”

এ বাসের যাত্রী ছিলেন ডিসমিসল্যাবের ফ্যাক্ট চেকার, অনলাইন এক্টিভিস্ট ও সাংবাদিক মিনহাজ আমান। ইকবালকে উদ্দেশ্য করে মিনহাজ বলেন, বাস ড্রাইভার তর্ক করছে বলে আপনি বাসটা ভেঙ্গে ফেলবেন? বাস মালিক তো দোষ করে নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গেই ইকবালের লোকজন আমার উপর ঝাপিয়ে পড়ে মারধর করে। তখন ইকবাল বলে, ‘দলের হাইকমান্ডদের বলিয়েন আমার কথা। আমি ইকবাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সেক্রেটারি।’

এ বিষয়ে বিএনপি নেতা ইকবাল বলেন, গাড়ির ড্রাইভার আমার সঙ্গে বাজে আচরণ করেছে। উল্টাপাল্টাভাবে গাড়ি চালানোয় তাকে আস্তে চালাতে বলায় আমাকে বলে ’আপনে গাড়ি চালান’। সে আমকে ধমক দেয়। পরে আমি ওই ড্রাইভারকে কান-পট্টি (থাপ্পড়) মেরে ছেড়ে দিয়েছি। এ সময় আমার এক কর্মী না জেনে ওই সাংবাদিককে থাপ্পড় মেরেছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত