বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেন নারায়ণগঞ্জ জজশীপ ও ম্যাজিষ্ট্রেসী পরিদর্শন করেছেন

 

এড.মনির হোসেন ( নারায়ণগঞ্জ জর্জকোট) : বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেন নারায়ণগঞ্জ জেলার জেলা ও দায়রা জজ আদালত এবং চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত সহ অন্যান্য আদালত সমূহ পরিদর্শন করেছেন।
২৩ মার্চ রবিবার সকালে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেন পৌছলে ফুল দিয়ে বরন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদ ও নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ রবিউল ইসলাম। পরে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেন জেলা ও দায়রা জজ আদালত,অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত,অর্থঋন আদালত,১ম ও ২য় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত,৪র্থ সিনিয়র সহকারী জজ আদালত এবং সিনিযর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতসমূহ পরিদর্শন করেন।
জেলার বিভিন্ন আদালত সমূহ পরিদর্শন শেষে বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেন জেলা জজ আদালত ভবনের কনফারেন্স রুমে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্তরের বিচারকগনের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। উক্ত সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদ ও নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ রবিউল ইসলাম সহ অন্যান্য বিচারকগন উপস্থিত ছিলেন।
সফরকালে বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেনের সফরসঙ্গী হিসাবে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার মীর মাশহুর আহমেদ ও প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত