বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

পূজা মণ্ডপ পরিদর্শনে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ

 

বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ মঙ্গলবার ( ৩০ সেপ্টেম্বর)  বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা এলাকার বিভিন্ন শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন।

তিনি পূজার আনন্দ ভাগাভাগি করতে এবং সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির বার্তা দিতে এসব মণ্ডপে যান।

অধ্যাপক মামুন মাহমুদ, বিকাল ৩: ৩০মিনিট সিদ্ধিরগঞ্জ থানাধীন  ২ নং ঢাকেশ্বরী দেব মন্দির পরিদর্শনে গেলে পূজা কমিটির লোকজন ওনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর শ্রী শ্রী হরিসভা মন্দির, শ্রী শ্রী শীতলা মায়ের মন্দির, নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলস সার্বজনীন দুর্গা মন্দির,  গোদনাইল হাজারীবাগ দুর্গা মন্দির (দক্ষিণ) ও  গোদনাইল হাজারীবাগ উত্তর জেলেপাড়া সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন।

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশের প্রতিটি ধর্মীয় উৎসব আমাদের জাতীয় ঐতিহ্য। তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। ধর্ম যার যার, দেশটা সবার—এই চেতনা নিয়েই বিএনপি সবসময় সকল ধর্মাবলম্বীদের পাশে আছে। তিনি পূজা আয়োজকদের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পূজা উদযাপনের প্রশংসা করেন এবং সার্বিক নিরাপত্তা ও সহযোগিতার আশ্বাস দেন।

তার উপস্থিতি পূণ্যার্থী ও পূজা উদযাপন কমিটির সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, “সম্প্রীতির এমন বার্তা আমাদের উৎসবকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত