সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাছির উদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি সানি আলম সিদ্ধিরগঞ্জ বাসীকে যুবদল নেতা সাজ্জাদের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাত হোসেন ভূইয়া কচুয়াবাসীকে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা শওকত আলী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য রিয়াজুল আলমের ঈদ শুভেচ্ছা ছাত্রদল নেতা রাতুল আহমেদ এর ঈদ শুভেচ্ছা রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধন করলেন নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী

ডোমার-ডিমলা দলমত সকলে আমার আত্মার আত্মীয় : জেবেল রহমান গানি

নীলফামারী ১ তথা ডোমার-ডিমলার দলমত নির্বিশেষে সকলে আমার আত্মার আত্মীয়। এখানে প্রতিযোগিতার রাজনীতি চলবে, প্রতিহিংসার রাজনীতি চলবে না। প্রতিহিংসার রাজনীতির মাধ্যমে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করা কারোরই উচিত হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি – বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি।

সোমবার (২৯ ডিসেম্বর) নীলফামারী১ আসনে দলীয় মনোনয়ন জমাদান শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি বলেন, ভোটে আমরা সাধারণ মানুষের সহয়তা চাই। গাভী প্রতীকে সমর্থন চাই। চাই সবার জন্য নির্বাচনের সমসুযোগ।

তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে ডোমার – ডিমলা তথা দেশের মানুষের সময় বদলের সংগ্রাম এগিয়ে নিয়ে যাব। আমি ও আমরা সকলের জন্য নিরাপদ, ভয় মুক্ত, গনতান্ত্রিক, অসাম্প্রদায়িক, শোষণ – বৈষম্যহীন সমাজ গড়ার সংগ্রাম গড়ার সংগ্রামে অবিচল।

ন্যাপ চেয়াম্যান বলেন, ভোটে ও আন্দোলনে আমরা সাধারণ মানুষের সহয়তা চাই। এজন্য আমি গাভী মার্কার প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছি। আশা করি আসন্ন নির্বাচনে ডোমার – ডিমলার মানুষ ভোটাধিকার প্রয়োগ করে আমাকে তাদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ দিবে। আমিও জনগণ দায়িত্ব দিলে বিশ্বস্ততার সাথে তা পালন করতে সচেষ্ট থাকব।

এসময় উপস্থিত ছিলেন এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ, নীলফামারী জেলা সদস্য ওয়াহিদুর রহমান, ডিমলা উপজেলা আহ্বায়ক জাকারিয়া হোসেন রাজু, আবদুর রহমান,  মোফাক্কারুল ইসলাম পেলাব, দুলাল ইসলাম, ডোমার উপজেলা সমন্বয়কারী জগবন্ধু রায়, ফিরোজ পারভেজ উজ্জ্বল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত