রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাছির উদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি সানি আলম সিদ্ধিরগঞ্জ বাসীকে যুবদল নেতা সাজ্জাদের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাত হোসেন ভূইয়া কচুয়াবাসীকে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা শওকত আলী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য রিয়াজুল আলমের ঈদ শুভেচ্ছা ছাত্রদল নেতা রাতুল আহমেদ এর ঈদ শুভেচ্ছা রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধন করলেন নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী

আমাদের দেশে এখন নেতৃত্বের সংকট নেই : অধ্যাপক মামুন মাহমুদ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পর দেশে এখন নেতৃত্বের সংকট নাই। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার মৃত্যুর চার দিন আগে দেশের মানুষের কথা চিন্তা করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনেন। খালেদা জিয়ার পরে সেই জায়গায় দলের এবং দেশের হাল ধরেছেন তারেক রহমান। খালেদা জিয়ার উপরে যেমনি বাংলাদেশের ১৮ কোটি মানুষ আস্থা এবং ভরসা রাখতেন, বিশ্বাস রাখতেন তেমনি তারেক রহমানের উপরেও মানুষের সেইরকম আস্থার জায়গা তৈরি হয়েছে।

রোববার (১৮ জানুয়ারী) বিকেলে সিদ্ধিরগঞ্জের এস ও রোড এলাকায় ছাত্রদলের আয়োজনে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তার আদর্শ অনুসরণ করেই বিএনপি জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে।
এ সময় তিনি আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী আজারুল ইসলাম মান্নানের জন্যও দোয়া প্রার্থনা করেন।

এ সময় সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অকিল উদ্দিন ভুইয়া, রিয়াজুল ইসলাম রিয়াজ, সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা,নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল,নাসিক ৪নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক নাছির উদ্দীন সহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত