বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

 

আবু কাওছার

রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ১১ নম্বর সেক্টরের কুমারটেক গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল মৃধা (৩৫) নামের এক যুবক মারা গেছেন। শনিবার(২৪ মে) সকাল ৮টা ৩০ মিনিটে নিজ বাড়ির গোয়ালঘরে গরু গোসল করাতে গিয়ে তিনি এই ঘটনার শিকার হন।

স্থানীয় কুমারটেক মসজিদের সভাপতি মোমেন মিয়া জানান, জুয়েল প্রতিদিনের মতো গরুর গোয়ালঘর পরিষ্কার করছিলেন। পরিষ্কার শেষে বিদ্যুৎ লাইন বন্ধ করতে গেলে লাইনে ত্রুটির কারণে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জুয়েল মৃধা মো. বাদল মৃধার বড় ছেলে। কৃষিকাজ করেই তিনি জীবিকা নির্বাহ করতেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র রেখে গেছেন,বড় ছেলে আব্দুর রহমান (৬) এবং ছোট ছেলে আব্দুর রাহিম (২)।

পূর্বাচল ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই।প্রাথমিকভাবে জানা গেছে, গরু গোসল করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুয়েল মৃধা গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত