বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

নারায়ণগঞ্জ জেলার কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পাওয়ায় মনিরুল ইসলাম মনি কে  শুভেচ্ছা জানিয়েছেন জেলা সংগঠন 

 

তরিকুল ইসলাম :

মনিরুল ইসলাম মনি সিসিএস নারায়ণগঞ্জ জেলার কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।

তারা বলেন,  মনিরুল ইসলাম মনি কে কনশাস কনজ্যুমার্স সোসাইটি(সিসিএস) এর নারায়ণগঞ্জ জেলা কো-অর্ডিনেটর হিসেবে মনোনীত করায় আমরা অত্যন্ত আনন্দিত।  তিনি পেশায় একজন দায়িত্বশীল বেসরকারি চাকরিজীবী, যিনি ইতিমধ্যেই সমাজসেবামূলক ও মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত করে প্রশংসনীয় ভূমিকা রেখে আসছেন।

এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তির মাধ্যমে এখন থেকে নারায়ণগঞ্জ জেলার সকল থানা ও ইউনিয়নে সিসিএস-এর কার্যক্রম তাঁর দক্ষ নেতৃত্বে পরিচালিত হবে। ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠা, বাজারে সিন্ডিকেট প্রতিরোধ এবং ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে তিনি কাজ করবেন বলে আমরা আশাবাদী।

নারায়ণগঞ্জ জেলার সর্বস্তরের জনগণ, সচেতন নাগরিক সমাজ ও সিসিএস পরিবারের সদস্যরা তাঁর পাশে থেকে সক্রিয় সহযোগিতা প্রদান করবে বলে প্রত্যাশা করা যায়।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—
“ভোক্তা বাঁচলে, বাঁচবে দেশ — সিন্ডিকেট মুক্ত হবে বাংলাদেশ।”

মনিরুল ইসলাম মনিকে সিসিএস নারায়ণগঞ্জ জেলার কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব দেওয়ায় জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত